ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাকার হ্যাটট্রিকে ১০ গোলের রোমাঞ্চকর ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

blank

দর্শকদের দারুণ রোমাঞ্চ উপহার দেওয়া ১০ গোলের এক অবিশ্বাস্য ম্যাচে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করেছে ইংল্যান্ড। প্রথমার্ধে ৪-০ ব্যবধানে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ফ্রান্স দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ব্যবধান কমিয়ে আনে। তবে বুকায়ো সাকার হ্যাটট্রিক এবং শেষ মুহূর্তে জুড বেলিংহামের গোলে জয় নিশ্চিত করে ইংলিশরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইংল্যান্ড। তৃতীয় মিনিটেই মাঝমাঠ থেকে বল কেড়ে নিয়ে দূরপাল্লার দুর্দান্ত শটে দলকে এগিয়ে দেন ডেক্লান রাইস।

১২তম মিনিটে কায়ো সাকার করা আরেকটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। তবে ১৮তম মিনিটে রাইসের নিখুঁত ক্রস থেকে হেডে গোল করে ব্যবধান ২-০ করেন এজরা কনসা।

প্রথমার্ধের ৩৭তম মিনিটে মার্কাস রাশফোর্ডের পাস থেকে নিজের প্রথম গোল করেন বুকায়ো সাকা। বিরতির যোগ করা সময়ে কনসার পাস কাজে লাগিয়ে বাঁ পায়ের জোরালো শটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। ফলে ৪-০ গোলের বিশাল লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে ইংল্যান্ড।

বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। ৪৮তম মিনিটে মাইকেল ওলিসের পাস থেকে গোল করে ফ্রান্সকে ম্যাচে ফেরার আশা দেখান কিলিয়ান এমবাপ্পে। ছয় মিনিট পর এমবাপ্পের পাস থেকে গোল করেন ব্র্যাডলি বারকোলা।

৬৬তম মিনিটে আবারও ওলিসের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন এমবাপ্পে। চলতি বিশ্বকাপে এটি ছিল তার ১০ম গোল। একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার নতুন রেকর্ডও গড়েন এই ফরাসি তারকা।

blank

ফ্রান্স যখন সমতায় ফেরার জন্য মরিয়া, তখন ৮৪তম মিনিটে জেড স্পেনসকে বক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টি পায় ইংল্যান্ড। স্পট কিক থেকে লক্ষ্যভেদ করে হ্যাটট্রিক পূর্ণ করেন বুকায়ো সাকা এবং দলের পঞ্চম গোলটি করেন।

যোগ করা সময়ে উসমান ডেম্বেলে গোল করে ব্যবধান ৫-৪ করলেও শেষ মুহূর্তে মাঝমাঠ থেকে বল নিয়ে একক প্রচেষ্টায় বক্সে ঢুকে দুর্দান্ত গোল করেন জুড বেলিংহাম। তার গোলে ৬-৪ ব্যবধানে জয় নিশ্চিত করে ইংল্যান্ড।

রোমাঞ্চে ভরা এই লড়াইয়ে বুকায়ো সাকার হ্যাটট্রিকই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয়। দারুণ এই জয়ে টুর্নামেন্টের তৃতীয় স্থান নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।

জনপ্রিয় খবর
blank

ফাইনালের আগে আবেগঘন বার্তা মেসির

সাকার হ্যাটট্রিকে ১০ গোলের রোমাঞ্চকর ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

প্রকাশের সময় : ৯ ঘন্টা আগে