ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারও প্রশ্নবিদ্ধ হবে: ডা. শফিকুর রহমান

blank

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের দেওয়া গণভোটের রায় অনুযায়ী নতুন শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। তিনি দাবি করেন, যে গণভোটে বিপুল জনগণ সমর্থন দিয়েছে, সেই একই দিনের ভোটের ভিত্তিতেই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। তাই গণভোটের রায় উপেক্ষা করা হলে সরকারের বৈধতাও প্রশ্নের মুখে পড়বে।

শনিবার বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরবর্তী হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্য আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতায় যাওয়ার পর অনেকেই গণভোটের প্রতিশ্রুতি ভুলে গেছেন। তিনি সতর্ক করে বলেন, জনগণের সঙ্গে প্রতারণা করা হলে তার পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। ফ্যাসিবাদী ধারা থেকে সরে এসে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

দক্ষিণাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, রাজধানী ঢাকাসহ সারা দেশের সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে হবে। ভোলা-বরিশাল সেতু নির্মাণ, রেললাইন স্থাপন, সড়ক উন্নয়নসহ এ অঞ্চলের মানুষের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। বৈষম্য দূর করে সুষম উন্নয়ন নিশ্চিত করার দাবিও জানান জামায়াত আমির।

তিনি আরও বলেন, জনগণের অধিকার আদায়ে আন্দোলন চলবে এবং প্রয়োজন হলে আবারও রাজপথে নামা হবে। ২৫ জুলাই সিলেটের সমাবেশের আগেই গণভোটের রায় কার্যকর করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় ঢাকায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস ও তেলের দাম বৃদ্ধি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার বিষয়েও সমালোচনা করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের ভোটের প্রতি সম্মান দেখাতে হবে এবং বৈষম্য দূর করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সংস্কার ও গণতন্ত্রের প্রশ্নে সরকার প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। তিনি জুলাই সনদ বাস্তবায়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং কর্মসংস্থান সৃষ্টির দাবি জানান।

এলডিপির সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সমাবেশে বক্তব্য দেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির আবদুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ, এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. মাহমুদা আলম মিতু এমপি, বিডিপির সভাপতি অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান, সংসদ সদস্য সৈয়দ জয়নাল আবেদীন, বরিশাল জেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল জব্বার এবং বিএম কলেজের সাবেক এজিএস শেখ নেয়ামুল করিম।

সভাপতির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, দেশে চাঁদাবাজি ও নিয়োগ বাণিজ্য বন্ধ হয়নি। তিনি বরিশালের উন্নয়নে ভোলা-বরিশাল সেতু, ছয় লেন সড়ক ও গ্যাস সংযোগের দাবি পুনর্ব্যক্ত করেন। সমাবেশে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেশের জনগণের প্রত্যাশার প্রতিফলন বলেও উল্লেখ করেন তিনি।

জনপ্রিয় খবর

প্রকাশের সময় : ৮ মিনিট আগে