ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মতিঝিলে চাঁদাবাজি, শুটার দিয়ে দিনদুপুরে গুলির অভিযোগে গ্রেপ্তার তানিমসহ পাঁচজন

blank

রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে তানিম রেজা ওরফে বাপ্পি (৪৬) নামে এক ব্যক্তিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের বিরুদ্ধে বিদেশি নম্বর ব্যবহার করে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি এবং গুলিবর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

শনিবার মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ওসমান গণি এ তথ্য জানান।

পুলিশ জানায়, শুক্রবার সকালে হোটেল পূর্বাণী এলাকার একটি অভিযান থেকে তানিমকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও চার সহযোগী—মোহাম্মদ জুয়েল, শাকিল, মানিক কাজী ও রাকিবুল ইসলাম ভূঁইয়া (রিজন)—কে গ্রেপ্তার করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র, সাত রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, একটি ইলেকট্রিক গান এবং একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, তানিম দীর্ঘদিন ধরে মতিঝিল ও আশপাশের এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। বিশেষ করে বিদেশি নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি এবং টাকা না দিলে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশের তথ্যমতে, গত ১৫ মে এক পশুর হাট ইজারাদারের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে ১৯ মে দক্ষিণ কমলাপুরে ওই ব্যবসায়ীর অফিসে গুলিবর্ষণের ঘটনায় মতিঝিল থানায় মামলা হয়। সেই মামলার তদন্তেই তানিম ও তার সহযোগীদের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়।

পুলিশ আরও জানিয়েছে, তানিমের বিরুদ্ধে চাঁদাবাজি, দস্যুতা, অপহরণ, হত্যাচেষ্টা, নারী ও শিশু নির্যাতন এবং মাদকসহ সাতটি মামলা রয়েছে। তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে। এছাড়া তার সঙ্গে কোনো শীর্ষ সন্ত্রাসী চক্রের যোগসূত্র রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

জনপ্রিয় খবর
blank

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারও প্রশ্নবিদ্ধ হবে: ডা. শফিকুর রহমান

মতিঝিলে চাঁদাবাজি, শুটার দিয়ে দিনদুপুরে গুলির অভিযোগে গ্রেপ্তার তানিমসহ পাঁচজন

প্রকাশের সময় : ১১ ঘন্টা আগে