ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে শ্রমিকের মৃত্যু: মিলাদকে ঘিরে নতুন করে উত্তেজনা

blank

গাজীপুরের শ্রীপুরে এক পোশাকশ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে আয়োজিত মিলাদ মাহফিল ঘিরে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শনিবার (২৭ জুন) সকালে উপজেলার টেপিরবাড়ি এলাকার কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ তিন দফা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় শ্রমিকদের ওপর পুলিশ লাঠিপেটা করেছে বলেও অভিযোগ উঠেছে।

শ্রমিকদের দাবি, গত বৃহস্পতিবারের ঘটনার পর নিহত শ্রমিকের আত্মার মাগফিরাত কামনায় কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানার ভেতরে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে ব্লু প্ল্যানেট গ্রুপের আওতাধীন বদর স্পিনিং মিলস ও কালার অ্যান্ড কোং লিমিটেডের শ্রমিকদের আমন্ত্রণ জানানো হয়েছিল।

সকাল ৯টার দিকে মিলাদ শুরুর আগে বদর স্পিনিং মিলসের শ্রমিকরা কারখানার সামনে জড়ো হলে উত্তেজনার সৃষ্টি হয়। কালার অ্যান্ড কোং লিমিটেডের শ্রমিক রায়হান মাহমুদ জানান, শ্রমিকদের সঙ্গে কয়েকজন বহিরাগত লাঠিসোঁটা নিয়ে কারখানায় প্রবেশের চেষ্টা করেন। পুলিশ তাদের বাধা দিলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে পুলিশ তাদের সরিয়ে দিলে কয়েকজন শ্রমিক আহত হন।

আরেক শ্রমিক মো. রনি বলেন, “শ্রমিকদের সঙ্গে কিছু অপরিচিত ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করেছেন। আমরা শান্তিপূর্ণ সমাধান চাই। গতকাল ও আজ যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য প্রকৃত শ্রমিকরা দায়ী নন।”

বদর স্পিনিং মিলসের শ্রমিক চম্পা আক্তারও একই অভিযোগ করে বলেন, শান্তিপূর্ণভাবে কারখানায় আসার সময় বহিরাগত কিছু লোক শ্রমিকদের সঙ্গে মিশে পরিবেশ উত্তপ্ত করে তোলে। তাঁর দাবি, বৃহস্পতিবার আশপাশের বিভিন্ন কারখানায় যে ভাঙচুর হয়েছে, সেটিও প্রকৃত শ্রমিকদের কাজ নয়।

শ্রমিক মো. আশিকুর রহমান জানান, পুলিশের লাঠিচার্জে বদর স্পিনিং মিলসের কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। তাঁদের মধ্যে আল আমিন নামে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সকাল ১০টার দিকে ঘটনাস্থলে বিপুলসংখ্যক শ্রমিককে অবস্থান করতে দেখা যায়। কারখানার ভেতরেও অনেক শ্রমিক ছিলেন। পরে বেলা ১১টার পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে এবং শ্রমিকরা সেখান থেকে সরে যান।

ঘটনার বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তা পাওয়া যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বলেন, সকালে শ্রমিকদের উপস্থিতির সময় কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল। পরে শিল্প পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিল্প পুলিশ-২, গাজীপুরের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন দফা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি আরও বলেন, ঘটনাস্থলে বহিরাগতদের উপস্থিতির বিষয়ে সন্দেহ করা হচ্ছে এবং শিল্প পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, গত বুধবার রাতের শিফটে কাজ করার সময় কালার অ্যান্ড কোং লিমিটেডের সুইং অপারেটর লিজা আক্তার (৩৬) অসুস্থ হয়ে মারা যান। পিরোজপুরের নাজিরপুর উপজেলার হুগলাবানিয়া গ্রামের বাসিন্দা লিজা শ্রীপুরে ভাড়া বাসায় থাকতেন। সহকর্মীদের অভিযোগ, গর্ভবতী লিজা অসুস্থ বোধ করলেও ছুটি পাননি। একই সময়ে আরও এক নারী শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেন।

এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। পরে আশপাশের পাঁচটি শিল্পপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা তিনটি পৃথক মামলায় প্রায় ১ হাজার ১০০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জনপ্রিয় খবর
blank

শ্রীপুরে শ্রমিকের মৃত্যু: মিলাদকে ঘিরে নতুন করে উত্তেজনা

শ্রীপুরে শ্রমিকের মৃত্যু: মিলাদকে ঘিরে নতুন করে উত্তেজনা

প্রকাশের সময় : ৪২ মিনিট আগে