ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে মৌলভীবাজারে শিক্ষার্থীদের বিক্ষোভ

blank

২০২৬ সালের এইচএসসি ও আলিম পরীক্ষা ঘিরে বৈষম্যের অভিযোগ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (১৫ জুলাই) দুপুরে মৌলভীবাজার প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে মিছিল শুরু করে শিক্ষার্থীরা। বিভিন্ন স্লোগান দিতে দিতে তারা শহরের চৌমুহনা এলাকায় গিয়ে সড়ক অবরোধ করেন। এতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন শেষে তারা অবরোধ প্রত্যাহার করেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, সাম্প্রতিক বন্যা ও দুর্যোগের কারণে অনেক পরীক্ষার্থী চরম ভোগান্তির মধ্যে পরীক্ষা দিতে বাধ্য হয়েছেন। এমন পরিস্থিতিতে পরীক্ষা কিছুদিন পিছিয়ে দেওয়া উচিত ছিল বলে তারা মনে করেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, শিক্ষামন্ত্রীর কিছু বক্তব্য তাদের মর্যাদাহানিকর ও আপত্তিকর। এ কারণে তারা ওই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা পরীক্ষা-সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

জনপ্রিয় খবর

প্রকাশের সময় : ৫ ঘন্টা আগে