ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে পাঁচ ঘণ্টার অভিযানে আটক ১৮২

blank

কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে লক্ষ্মীপুরে একযোগে অভিযান চালিয়েছে জেলা পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টার অভিযানে জেলার ছয়টি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দল ১৮২ জনকে আটক করেছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার আবু তারেকের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন রায়হান কাজেমীর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। কিশোর বয়সী বখাটেদের উৎপাত ও অপরাধপ্রবণতার অভিযোগ রয়েছে—এমন বিভিন্ন স্থানকে অভিযানের আওতায় নেওয়া হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।

পুলিশের তথ্য অনুযায়ী, লক্ষ্মীপুর সদর থানায় ৬০ জন, চন্দ্রগঞ্জ থানায় ২১, রায়পুর থানায় ২৪, রামগঞ্জ থানায় ২৪, রামগতি থানায় ১৩, কমলনগর থানায় ১৭ এবং ডিবি পুলিশের অভিযানে ২৩ জনকে আটক করা হয়েছে।

আটক ১৮২ জনের মধ্যে ১৫৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন মামলা, গ্রেপ্তারি পরোয়ানা এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ও ৩৪ ধারায় ২৫ জনকে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

blank

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, ৪৪০ জন আটক, প্রভাব ৪০০ স্কুলে

লক্ষ্মীপুরে পাঁচ ঘণ্টার অভিযানে আটক ১৮২

প্রকাশের সময় : এক ঘন্টা আগে