ঢাকা শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী বিভাগে গল্প বলায় শ্রেষ্ঠ চাটমোহরের জয়িতা

blank

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে আয়োজিত ‘গল্প বলা’ প্রতিযোগিতায় রাজশাহী বিভাগে প্রথম স্থান অর্জন করেছে পাবনার চাটমোহর উপজেলার বোঁথর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জয়িতা আশরাফ।

জয়িতা উপজেলার বিলচলন ইউনিয়নের বাসিন্দা এবং ব্যবসায়ী আশরাফুল হকের মেয়ে। উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের ধারাবাহিকতায় এবার বিভাগীয় পর্যায়েও নিজের মেধার স্বাক্ষর রেখে প্রথম স্থান অধিকার করেছে সে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৯ জুন রাজশাহীতে অনুষ্ঠিত বিভাগীয় প্রতিযোগিতায় অংশ নিয়ে ‘গল্প বলা’ বিভাগে সবার সেরা নির্বাচিত হয় জয়িতা। এর ফলে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে সে। আগামী ১৬ জুন ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের প্রতিনিধিত্ব করবে এই ক্ষুদে শিক্ষার্থী।

শুধু ‘গল্প বলা’ নয়, জয়িতা এর আগে পাবনা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিশু এবং বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা হিসেবেও প্রথম স্থান অর্জন করেছে।

বোঁথর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আক্তারুজ্জামান শিমু বলেন, “চলতি প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় জয়িতা জেলা পর্যায়ে তিনটি বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এর মধ্যে ‘গল্প বলা’ প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম হওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তার এই সাফল্যের পেছনে শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং তার নিজস্ব মেধা ও পরিশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”

তিনি আরও বলেন, “জাতীয় পর্যায়েও জয়িতা সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে বলে আমরা আশাবাদী। তার জন্য সবার দোয়া ও শুভকামনা কামনা করছি।”

জনপ্রিয় খবর
blank

রাজশাহী বিভাগে গল্প বলায় শ্রেষ্ঠ চাটমোহরের জয়িতা

রাজশাহী বিভাগে গল্প বলায় শ্রেষ্ঠ চাটমোহরের জয়িতা

প্রকাশের সময় : ১৭ মিনিট আগে