ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মানবিকতার দৃষ্টান্ত, অসচ্ছল পরিবারের মেয়ের বিয়েতে পাশে চেয়ারম্যান

blank

নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নে অসচ্ছল ও অসহায় পরিবারের এক মেয়ের বিয়েতে পাশে দাঁড়িয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল রানা। বিয়ের আয়োজন উপলক্ষে পরিবারের সদস্যদের হাতে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা তুলে দেন তিনি।

জানা গেছে, হরিণচড়া ইউনিয়নের একটি অসচ্ছল পরিবারের মেয়ের বিয়ে উপলক্ষে পরিবারের আর্থিক সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ইউপি চেয়ারম্যান।

চেয়ারম্যান রাসেল রানা বলেন, অসচ্ছল ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। মেয়েটির বিয়েতে সামান্য সহযোগিতা করতে পেরে আমি আনন্দিত। তার নতুন জীবনের পথচলা যেন সুখ ও শান্তিতে ভরে ওঠে—এটাই আমার প্রত্যাশা।

তিনি মেয়েটির বিয়েতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন। একই সঙ্গে সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও অসহায় ও অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এদিকে চেয়ারম্যানের সহযোগিতায় পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা নববধূর সুখী ও সুন্দর দাম্পত্য জীবনের জন্য আত্মীয়-স্বজন, এলাকাবাসীসহ সবার কাছে দোয়া কামনা করেছেন।

blank

বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

মানবিকতার দৃষ্টান্ত, অসচ্ছল পরিবারের মেয়ের বিয়েতে পাশে চেয়ারম্যান

প্রকাশের সময় : ৪৩ মিনিট আগে