ঢাকা বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় পুলিশের গাড়ি থেকে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ

blank

মাগুরার মহম্মদপুর উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছাত্রনেতা আহাদ-সুমন হত্যা মামলার এক আসামিকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুজ্জামান মিল্টনের নেতৃত্বে একদল নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ করেছে পুলিশ।

বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ধোয়াইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উজ্জ্বল আক্তার কাফুর জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছাত্রনেতা আহাদ-সুমন হত্যা মামলার অন্যতম আসামি। বুধবার বিকেলে ধোয়াইল বাজারের একটি ঘরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে বৈঠক করছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে মহম্মদপুর থানার ওসি এম শামীম আহমেদের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালায়।

অভিযানে উজ্জ্বল আক্তার কাফুরকে গ্রেপ্তার করা হলেও অন্যরা পালিয়ে যান। পরে তাকে পুলিশের ভ্যানে তোলার সময় আরিফুজ্জামান মিল্টনের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

পুলিশের দাবি, এ সময় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফারুক রেজা লেনিন, ছাত্রদল নেতা আবু আম্মান ইউসুফ এবং ইউনিয়ন বিএনপির নেতা মশিউর রহমানসহ আরও কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে আরিফুজ্জামান মিল্টনের বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের একটি অংশের ধারণা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের কর্মীদের সমর্থন লাভের উদ্দেশ্যে এ ঘটনা ঘটতে পারে। তবে এ বিষয়ে স্বাধীনভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি কাজে বাধা প্রদান এবং পুলিশের হেফাজত থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, একই গোষ্ঠীর বিরুদ্ধে এর আগেও পুলিশের গাড়ি থেকে আসামি ছিনিয়ে নেওয়া এবং হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকের ওপর হামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

জনপ্রিয় খবর
blank

ভারতীয়রা বিশাল ক্ষতির মুখে: শশী থারুর

মাগুরায় পুলিশের গাড়ি থেকে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশের সময় : ৩ ঘন্টা আগে