ঢাকা শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গুরায় শিল্প ও বণিক সমিতির মতবিনিময় সভা

blank

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  ভাঙ্গুরা শিল্প ও বণিক সমিতির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) ভাঙ্গুরা পৌরসভার খাদ্য গুদাম চত্বরে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা–৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন।

সভায় সভাপতিত্ব করেন ভাঙ্গুরা শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মো. শহিদুজ্জামান। সভার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. আয়নুল হক।

blank

মতবিনিময় সভায় উপস্থিত ব্যবসায়ী নেতারা এলাকার শিল্প ও বাণিজ্য খাতের বর্তমান অবস্থা, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। তারা ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, অবকাঠামো উন্নয়ন, নিরাপত্তা জোরদার এবং ন্যায্য নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, “টেকসই অর্থনৈতিক উন্নয়নে শিল্প ও বণিক সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি নির্বাচিত হলে ভাঙ্গুরাসহ পাবনা–৩ এলাকার শিল্প ও বাণিজ্য খাতের সার্বিক উন্নয়নে ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে কাজ করার আশ্বাস দেন।

জনপ্রিয় খবর
blank

চাটমোহর মহিলা ডিগ্রি কলেজে সংসদ সদস্য রুমাকে সংবর্ধনা

ভাঙ্গুরায় শিল্প ও বণিক সমিতির মতবিনিময় সভা

প্রকাশের সময় : ০৩:২১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬