ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড

blank

পাবনার ভাঙ্গুড়া উপজেলার কালিবাড়ী এলাকায় মাদক সেবনের দায়ে মো. জাকির শাহ (৪৫) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩ জুলাই) রাত ৮টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত জাকির শাহ উপজেলার মেন্দা শাহপাড়া এলাকার মৃত জলিল শাহের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় জাকির শাহর বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।

রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, “মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।”

জনপ্রিয় খবর
blank

জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিকের ওপর হামলার দুই বছরেও বিচার হয়নি, ববি প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড

প্রকাশের সময় : ৫ ঘন্টা আগে