ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহত্তর রাজশাহী সমিতির নতুন কমিটির প্রথম বর্ষপূর্তি উদযাপন

blank

ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘বৃহত্তর রাজশাহী সমিতি, ঢাকা’-এর ২০২৫-২০২৮ মেয়াদের নির্বাহী কমিটির প্রথম বর্ষপূর্তি বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। শুক্রবার (৮ মে) রাজধানীর মোহাম্মদপুরে সমিতির কার্যালয়ে কেক কাটা ও আনন্দঘন আলোচনার মধ্য দিয়ে এই দিনটি পালন করা হয়।

অনুষ্ঠানে সমিতির সভাপতি মোঃ আব্দুল মান্নান এবং সাধারণ সম্পাদক খোন্দকার আবুল কাসেম-এর নেতৃত্বে বর্তমান কমিটির সদস্যরা গত এক বছরের সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোকপাত করেন।

১৯৩৮ সালে প্রতিষ্ঠিত এই প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠনটি বৃহত্তর রাজশাহী অঞ্চলের (রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ) ঢাকায় বসবাসরত মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য এবং ঐক্যের বন্ধন সুদৃঢ় করতে দীর্ঘ ৮৭ বছর ধরে নিরলস কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে বক্তারা সংগঠনের এই গৌরবের ধারা আগামীতেও অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

blank

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি এস এম এহসান কবীর, আব্দুস সামাদ মোল্লা, কৃষিবিদ মোঃ মোফাজ্জ্বল হোসেন ও কৃষিবিদ লিয়াকত আলী জুয়েল। এছাড়াও অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম নান্নুসহ নির্বাহী সদস্য মোফাখখারুল ইসলাম, ইঞ্জিঃ নূরুল ইসলাম, এডভোকেট দেলোয়ার হোসেন, আইয়ুব হোসেন উজ্জ্বল, মোঃ ইকবাল হোসেন, সৈয়দ নাজমুল ইসলাম মানিক, কামরুল ইসলাম, রোকসানা রিক্তা, আশরাফুজ্জামান দোলা, ইকবাল হোসেন, ইঞ্জিঃ গোলাম মোর্শেদ, এ কে এম মঞ্জুর রেজা এবং আরিফুল ইসলাম আরিফসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঐতিহ্য, সৌহার্দ্য ও একতার এই পথচলা আগামীতে আরও বেগবান হবে—এমন প্রত্যাশার মধ্য দিয়েই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

জনপ্রিয় খবর
blank

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে

বৃহত্তর রাজশাহী সমিতির নতুন কমিটির প্রথম বর্ষপূর্তি উদযাপন

প্রকাশের সময় : ১৯ ঘন্টা আগে