ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিবিসি বাংলার প্রতিবেদন

শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের দুই শর্ত

blank

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে নতুন অবস্থান নিয়েছে ভারত। ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের সামরিক বিমানে চড়ে যেভাবে তিনি ভারতে গিয়েছিলেন, একইভাবে সামরিক বিমানে করেই তাকে দেশে ফিরিয়ে দিতে চায় নয়াদিল্লি। তবে শেখ হাসিনার প্রত্যাবর্তনের ক্ষেত্রে দুটি শর্তও সামনে এনেছে ভারত। সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীকে নিতে হবে—এমনটাই চায় ভারত। এ জন্য বাংলাদেশ থেকে একটি সামরিক বিমান পাঠানোর প্রস্তাব রয়েছে। বিকল্প হিসেবে স্থলসীমান্তের নির্দিষ্ট কোনো পয়েন্ট দিয়েও সেনাসদস্যদের কাছে তাকে হস্তান্তর করা যেতে পারে।

ভারতের দ্বিতীয় শর্ত হলো, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনাকে আপিল এবং নতুন করে বিচার পাওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে। ভারত চায়, তার বিচারপ্রক্রিয়া স্বচ্ছ ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সম্পন্ন হোক।

প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনার ভারতে দীর্ঘদিন অবস্থান দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও নয়াদিল্লির জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছে। আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী দমন-পীড়নের অভিযোগে দণ্ডিত সাবেক এই প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ায় আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পড়েছে ভারত।

ভারতীয় নীতিনির্ধারকদের প্রাথমিক পরিকল্পনা ছিল শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানো। এ লক্ষ্যে বিভিন্ন দেশের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তাতে সফলতা আসেনি। ফলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিয়ে আইনি প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ দেওয়াকেই এখন বাস্তবসম্মত পথ হিসেবে বিবেচনা করছে নয়াদিল্লি।

এ ছাড়া ভারত মনে করছে, শেখ হাসিনা দেশে ফিরতে না পারলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানো কঠিন হবে।

বিবিসি বাংলাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘আমরা জেনেশুনে তাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর জন্য হস্তান্তর করতে পারি না। বরং আমরা চাইব, তিনি যেন নতুন করে ন্যায়বিচারের সুযোগ পান।’

ভারত চায়, আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্ব গণমাধ্যমের নজরদারিতে শেখ হাসিনার বিচারপ্রক্রিয়া সম্পন্ন হোক।

জনপ্রিয় খবর
blank

আল-হেরা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্যোগে ঝিনাইদহে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বিবিসি বাংলার প্রতিবেদন

শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের দুই শর্ত

প্রকাশের সময় : ৬ ঘন্টা আগে