ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিস্ফোরক মামলায় চাটমোহরে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

blank

পাবনার চাটমোহরে বিশেষ অভিযান চালিয়ে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) রাতে চাটমোহর পৌরসভার বালুচর মহল্লায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বালুচর মহল্লার বাসিন্দা তাইজুল ইসলামের ছেলে তৌহিদুল ইসলাম (৩৪)। তিনি ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক এবং পূর্বে পৌর ছাত্রলীগের ৩ নম্বর ওয়ার্ড সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। অপরজন একই এলাকার চাঁদ আলীর ছেলে সাদ্দাম হোসেন বাপ্পি (৩৫), যিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, বিস্ফোরক আইনের একটি মামলায় সম্পৃক্ত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে আদালতের মাধ্যমে তাদের পাবনা জেলা কারাগারে পাঠানো হবে বলে তিনি জানান।

জনপ্রিয় খবর
blank

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারও প্রশ্নবিদ্ধ হবে: ডা. শফিকুর রহমান

বিস্ফোরক মামলায় চাটমোহরে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

প্রকাশের সময় : ১৬ ঘন্টা আগে