ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ববি’র কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন: সভাপতি রাজু, সম্পাদক রিহাম

blank

বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুষ্টিয়া জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ সমিতি’-এর ২০২৬-২৭ সেশনের জন্য এক বছরের নতুন পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এই কমিটিতে ২০২১-২২ শিক্ষাবর্ষের মো. তামিম ইকবাল রাজু সভাপতি এবং একই শিক্ষাবর্ষের তানভীর হাসান রিহাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সদ্য বিদায়ী সভাপতি আকাশ আলমগীর মুন্না, সাধারণ সম্পাদক মো. শাকিল আহমেদ এবং সংগঠনের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর যৌথ স্বাক্ষরে নতুন এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।

পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শাকিল আহমেদ (২০২১-২২), যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আশিক উদ্দিন (২০২২-২৩), সাংগঠনিক সম্পাদক আরেফিন জুবায়ের রাজিন (২০২২-২৩), দপ্তর সম্পাদক মো. তৌফিক রহমান (২০২৩-২৪), প্রচার সম্পাদক রাশিদুল ইসলাম আশিক (২০২৩-২৪) এবং অর্থ সম্পাদক মো. ইভন ইসলাম (২০২৩-২৪)।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ফাতিন আহমেদ (সদস্য-১), মো. ওবায়দুল্লাহ (সদস্য-২), টিপু সুলতান (সদস্য-৩), রাশেদ আহমেদ (সদস্য-৪) এবং মো. আশিকুর রহমান (সদস্য-৫)।

থাকছেন চার সদস্যের শিক্ষক উপদেষ্টা মণ্ডলী

সংগঠনটির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে চার সদস্যের শিক্ষক উপদেষ্টা মণ্ডলী দায়িত্ব পালন করবেন। তারা হলেন— ড. মো. খোরশেদ আলম (সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ), মো. মেহেদী হাসান (সহযোগী অধ্যাপক, মার্কেটিং বিভাগ), মো. আবু সালেম (সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ) এবং মো. ছোটন আলী (প্রভাষক, আইন বিভাগ)।

সভাপতি যা বললেন

নবনির্বাচিত সভাপতি মো. তামিম ইকবাল রাজু বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। এই দায়িত্ব শুধু একটি পদ নয়, বরং কুষ্টিয়ার শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষা, ঐক্য ও স্বার্থ রক্ষার একটি বড় দায়িত্ব। কুষ্টিয়া থেকে আগত শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকা এবং বিশ্ববিদ্যালয়ে জেলার ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরাই হবে আমাদের অন্যতম লক্ষ্য। সবার সহযোগিতায় সংগঠনটিকে একটি আদর্শ, কার্যকর ও শিক্ষার্থীবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই।”

সাধারণ সম্পাদকের প্রত্যয়

নবনির্বাচিত সাধারণ সম্পাদক তানভীর হাসান রিহাম বলেন, “একটি সংগঠনের প্রকৃত শক্তি কোনো পদে নয়, বরং সদস্যদের অংশগ্রহণ, আস্থা ও ঐক্যে নিহিত। আমাদের লক্ষ্য থাকবে শিক্ষার্থীদের জন্য একটি উন্মুক্ত, সক্রিয় ও দায়িত্বশীল প্ল্যাটফর্ম নিশ্চিত করা। আমরা শুধু সমস্যা সমাধানেই সীমাবদ্ধ থাকব না; বরং শিক্ষার্থীদের দক্ষতা বিকাশ, নেতৃত্বের সুযোগ সৃষ্টি, সাংস্কৃতিক চর্চা এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতে নিয়মিত কার্যক্রম পরিচালনা করব। সকলকে সঙ্গে নিয়ে একটি প্রাণবন্ত ও আদর্শ সংগঠন গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সদস্য সংগঠনের নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে উপদেষ্টা ও সহ-উপদেষ্টা মণ্ডলীর সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে, প্রয়োজনে পদ থেকেও অব্যাহতি দেওয়া হবে।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের সার্বিক অগ্রযাত্রায় সকল সদস্য, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের দোয়া, পরামর্শ এবং আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

জনপ্রিয় খবর
blank

২৫ বছরে দক্ষিণ এশিয়ার সেরা চিকিৎসা শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে পরিণত হোক ঢামেক: ডা. জুবাইদা রহমান

ববি’র কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন: সভাপতি রাজু, সম্পাদক রিহাম

প্রকাশের সময় : ২৫ মিনিট আগে