ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ববিতে র‍্যাগিং ও বুলিং সম্পূর্ণ নিষিদ্ধ: প্রক্টরের কার্যালয় থেকে কড়া নির্দেশনা

blank

বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং ও বুলিং সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১৬ জুলাই  বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো: মেহেদী হাসান সোহাগ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
​বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাগিং এবং বুলিং একটি সামাজিক ও শাস্তিযোগ্য অপরাধ। এটি কোনো ব্যক্তির প্রতি ইচ্ছাকৃতভাবে ক্ষতিকর, বেদনাদায়ক এবং আক্রমণাত্মক আচরণ, যা শারীরিক বা মানসিক এবং একক অথবা দলবদ্ধভাবে হতে পারে। এই ধরনের আচরণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত করে।

​কোনো শিক্ষার্থী ক্যাম্পাসে বা ক্যাম্পাসের বাইরে র‍্যাগিং বা বুলিংয়ের শিকার হলে প্রাথমিকভাবে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান বা ছাত্র উপদেষ্টার শরণাপন্ন হবেন। সেখানে সমাধান না হলে বিভাগের চেয়ারম্যান, সভাপতি বা ছাত্র উপদেষ্টার মাধ্যমে প্রক্টর অথবা ছাত্র নির্দেশনা ও পরামর্শ কেন্দ্রের পরিচালকের অফিসে সরাসরি যোগাযোগ করা যাবে। এছাড়া অফিসিয়াল ই-মেইলে পত্র প্রেরণের মাধ্যমেও সরাসরি অভিযোগ দায়ের করা যাবে।

​বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত নীতিমালা এবং বিশ্ববিদ্যালয়ের আইন-শৃঙ্খলা বিধি অনুযায়ী র‍্যাগিং ও বুলিং সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে র‍্যাগিং বা বুলিং করা অথবা এতে উস্কানি দেওয়ার প্রমাণ পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী তাকে সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হতে হবে।

জনপ্রিয় খবর

প্রকাশের সময় : এক ঘন্টা আগে