রাজধানীর উত্তরায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নাটোরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন “বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন “-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
১৫ মে, ২০২৬ শুক্রবার বিকাল ৪.০০ ঘটিকায় উত্তরার ১৫ নম্বর সেক্টরের, ব্লক সি, রোড-৮, প্লট-২ এ অবস্থিত পানকৌড়ি রেস্টুরেন্টে এ উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
প্রফেসর ড. আব্দুস সাত্তার স্যারের সভাপতিত্বে এবং মোঃ মাহমুদুল হক খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে ২৭ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে একুশে পদক জয়ী শিক্ষাবিদ প্রফেসর ড. আব্দুস সাত্তার-কে সভাপতি এবং ঢাকার তেজগাঁওস্থ ইমপালস হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ রাশিদুল ইসলাম (রাশেদ)-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমের পরিধি বিবেচনায় কমিটির কলেবর বৃদ্ধির সুযোগ রাখা হয়েছে।
এ ছাড়া সংগঠনের দিকনির্দেশনার জন্য একটি ৬ সদস্যের উপদেষ্টা পরিষদ এবং রাজধানী ঢাকায় সংগঠনের কাজকে আরও গতিশীল ও সমন্বিত করতে ৭ সদস্যের ঢাকাস্থ উপ-কমিটি গঠন করা হয়েছে।
উপদেষ্টা পরিষদ (৬ সদস্য বিশিষ্ট):
এ্যাড. শম্ভুনাথ শীল, এ্যাড. আবু আহসান টগর, এ্যাড. শরিফুল হক মুক্তা, বীরেন্দ্রনাথ সরকার, মোঃ আব্দুর রশিদ ও অনুপ কুমার বিশ্বাস।
কার্যনির্বাহী কমিটি (২৭ সদস্য বিশিষ্ট):
সভাপতি: প্রফেসর ড. আব্দুস সাত্তার, সহ-সভাপতি: প্রফেসর আফছার আলী, সহ-সভাপতি: ডাঃ শামস উদ্দিন, সহ-সভাপতি: মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক: মোঃ রাশিদুল ইসলাম (রাশেদ), যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ শফিউল হাসান তিতু, যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ মাহমুদুল হক খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক: মোঃ মামুনুর রশিদ শিপন, সহ-সাংগঠনিক সম্পাদক: মোঃ তোজাম্মেল হক, সহ-সাংগঠনিক সম্পাদক: জেসমিন আক্তার, অর্থ সম্পাদক: শ্যামল নন্দী, সহ অর্থ সম্পাদক: মোঃ আব্দুস সালাম, দপ্তর সম্পাদক: মোঃ শফিকুল ইসলাম সুজন, সহ-দপ্তর সম্পাদক: মোঃ মনির হোসেন, প্রচার সম্পাদক: মোঃ আব্দুল জলিল, সহ-প্রচার সম্পাদক: মোঃ রবিউল করিম, মহিলা বিষয়ক সম্পাদিকা: মোছাঃ নাদিরা পারভীন, নির্বাহী সদস্য: মোঃ মনির হোসেন, মোঃ ইমদাদুল হক, এস এম মাহবুব আলম, মোঃ শাহীন শাহরিয়া বাবুল, ড. নজরুল ইসলাম , মনিরুল ইসলাম শামীম, ইঞ্জি. হাফিজুর রহমান, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ নূর আলম খান

ঢাকাস্থ উপ-কমিটি (৭ সদস্য বিশিষ্ট):
ঢাকায় অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় ও সংগঠনের কার্যক্রমকে বেগবান করতে গঠিত এই কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন: আহবায়ক: মোঃ মনির হোসেন, সদস্য: মোঃ রাশিদুল ইসলাম (রাশেদ), মোঃ মাহমুদুল হক খোকন, আব্দুর রাজ্জাক , আব্দুস সালাম, মোঃ রবিউল করিম ও সদস্য সচিব: জেসমিন আক্তার
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ জানান, এই সংগঠনের মূল লক্ষ্য হবে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সুদৃঢ় বন্ধন তৈরি করা এবং একই সাথে বিদ্যালয়ের উন্নয়ন ও সামাজিক জনকল্যাণমূলক কাজে অংশ নেওয়া।

নিজস্ব প্রতিবেদক 


















