ঢাকা শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বড়াইগ্রাম উপজেলা সমিতির উদ্যোগে অসুস্থ কাব্য পালমাকে আর্থিক সহায়তা প্রদান

blank

বড়াইগ্রাম উপজেলা সমিতি, ঢাকা-এর পক্ষ থেকে জটিল রোগে আক্রান্ত বড়াইগ্রাম উপজেলার বনপাড়া নিবাসী কাব্য পালমার চিকিৎসা সহায়তা হিসেবে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি)  ২০,০০০/- টাকা প্রদান করা হয়েছে।

ঢাকাস্থ বড়াইগ্রাম উপজেলা সমিতির উদ্যোগে আয়োজিত এই সহায়তা প্রদান অনুষ্ঠানে কাব্য পালমার বড় বোন অতসী পালমার হাতে চিকিৎসার জন্য নির্ধারিত অর্থ তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা সমিতির সিনিঃসহ-সভাপতি ডমিনিক দিলু পিরিচ, সিনিঃ সহ-সভাপতি সিরাজুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক মাহমুদুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক রিমন মোল্লা, মহিলা বিষয়ক সম্পাদক নীলা কস্তা, দপ্তর সম্পাদক  শফিকুল ইসলাম  বাবু ও সমাজকল্যাণ সম্পাদক মহিবুর রহমান  সজলসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, কাব্য পালমা দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত। তিনি হৃদযন্ত্রে পেসমেকার প্রতিস্থাপন ও হার্টের ভাল্ব জটিলতায় ভুগছেন এবং এ কারণে দীর্ঘ সময় ধরে ভারত-এ চিকিৎসা গ্রহণ করছেন।

বড়াইগ্রাম উপজেলা সমিতির নেতৃবৃন্দ কাব্য পালমার আশু সুস্থতা কামনা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয় খবর
blank

চাটমোহর মহিলা ডিগ্রি কলেজে সংসদ সদস্য রুমাকে সংবর্ধনা

বড়াইগ্রাম উপজেলা সমিতির উদ্যোগে অসুস্থ কাব্য পালমাকে আর্থিক সহায়তা প্রদান

প্রকাশের সময় : ১১:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬