ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বনপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বড়াইগ্রামে সানাউল্লাহ নুর বাবু হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

blank

নাটোরের বড়াইগ্রামে তৎকালীন উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা সানাউল্লাহ নুর বাবু হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে বনপাড়া বাজারে সানাউল্লাহ নুর বাবু সংগ্রাম পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে সানাউল্লাহ নুর বাবুর সহধর্মিণী মহুয়া নুর কচি, সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মুক্তারুজ্জামান, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক প্রভাষক ইয়াকুব আলী, জোনাইল ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুস সালাম এবং চান্দাই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইদুল বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা বলেন, ২০১০ সালের ৮ অক্টোবর বনপাড়ায় সানাউল্লাহ নুর বাবুকে প্রকাশ্যে হামলা চালিয়ে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজসহ বিভিন্ন তথ্য-প্রমাণ রয়েছে বলেও তারা দাবি করেন। দীর্ঘ ১৬ বছর পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার না হওয়ায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন।

blank

তারা বলেন, সানাউল্লাহ নুর বাবু হত্যার বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দিয়েছিলেন। বর্তমানে তিনি জীবিত না থাকলেও তার রাজনৈতিক উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে যথাযথ বিচার নিশ্চিত করা হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

সমাবেশে বক্তারা দ্রুত হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়া এগিয়ে নেওয়া এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।

blank

পুলিশ পাহারায় আল-আকসা প্রাঙ্গণে শত শত ইসরাইলি

বনপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বড়াইগ্রামে সানাউল্লাহ নুর বাবু হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

প্রকাশের সময় : ৬০ মিনিট আগে