ঢাকা বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় জাতীয় চ্যাম্পিয়ন উল্লাপাড়ার রিফাত

blank

প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এর জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে প্রথম স্থান অর্জন করে উল্লাপাড়ার কৃতি শিক্ষার্থী রাকিবুল ইসলাম রিফাত গৌরব বয়ে এনেছে সিরাজগঞ্জের জন্য। একই প্রতিযোগিতায় দীর্ঘ লাফে দ্বিতীয় স্থান অর্জন করে সে আরও একটি সাফল্য যোগ করেছে নিজের ঝুলিতে।

সোমবার (১৫ জুন) ঢাকার মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

রিফাত সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বেতবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক জানান, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের আগে রিফাত উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায়ও প্রথম স্থান অর্জন করে নিজের যোগ্যতার স্বাক্ষর রেখেছে।

প্রতিযোগিতা শেষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের হাত থেকে পুরস্কার গ্রহণ করে রিফাত।

রিফাতের এ অসাধারণ সাফল্যের খবর বিদ্যালয়ে পৌঁছালে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। তারা নানা আয়োজনে তার এ অর্জন উদযাপন করেন।

উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, “জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে প্রথম স্থান অর্জন করে রিফাত উল্লাপাড়ার মুখ উজ্জ্বল করেছে। তার এই সাফল্য অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”

তিনি আরও বলেন, “রিফাত শুধু তার বিদ্যালয়ের নয়, পুরো উল্লাপাড়া উপজেলার গর্ব।”

জনপ্রিয় খবর
blank

পত্নীতলায় র‍্যাবের অভিযানে ১৪২ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় জাতীয় চ্যাম্পিয়ন উল্লাপাড়ার রিফাত

প্রকাশের সময় : ২১ ঘন্টা আগে