আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের অংশগ্রহণ সহজতর করা এবং ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করার লক্ষ্যে লন্ডনে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পলিসি ফর গুড গভরনেন্স ইউকে এই সেমিনারের আয়োজন করে।
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ইস্ট লন্ডনে বাংলাদেশ প্রেসক্লাবের সেমিনার কক্ষে আয়োজিত এই সেমিনারে বাংলাদেশী কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
পলিসি ফর গুড গভরনেন্সের কো-অর্ডিনেটর মাহবুবা জেবিনের সঞ্চালনায় এতে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা মোখলেসুর রহমান চৌধুরী।

প্যানেল আলোচক হিসেবে ছিলেন ব্যরিস্টার মাহাবুবুর রহমান, ব্যরিস্টার মেহনাজ মান্নান। বাংলাদেশ প্রেসক্লাব ইউকের সভাপতি শাকির হোসাইন, রাজনীতিবিদ নাসির আহমেদ শাহিন এবং নাজমুল হুদা সাগর নির্বাচন কমিশনের গৃহিত নানা বিষয় নিয়ে আলোকপাত করেন।
আলোচকরা প্রবাসীদের ভোটাধিকার দিয়ে ভোটপ্রদান প্রক্রিয়া জটিল না করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।
সেমিনারে আরো বক্তব্য রাখেন ব্যারিস্টার মাহাবুব তোহা, ব্যারিস্টার কানিশ ফাতেমা, রাজনীতিবিদ ডালিয়া লাকুরিয়া, সাইফুল ইসলাম মিরাজ, আরিজ আহমেদ, ব্যারিস্টার ইফতেখার রনি, ব্যারিস্টার ফয়সল আহমদ, ব্যবসায়ী ফারুক হোসেন, আলাউদ্দিন রাসেল, শেখ সোহেল মিয়া, সাংবাদিক আব্দুল কাদের জিলানী, জান্নাতুন নেসা চয়ন, লাভলী বেগম, শেখ মাঝহারুল ইসলাম সোহান, মহিউদ্দিন আহমেদ, ইফরাদ হোসেন, মাজেদুর রহমান রুনু, মোঃ সাইফুদ্দিন,মারুফ গিয়াস বাপ্পি, আমিনুল হাসান, মাকসুদুর রহমান, তুহিন মোল্লা, সাংবাদিকসহ আরো অনেকে।

স্টাফ রিপোর্টার 

























