দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের পরিকল্পিত সন্ত্রাস ও এনসিপি-জামায়াতের অপপ্রচারের প্রতিবাদে নাটোরের গুরুদাসপুরের ধারাবারিষা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজারে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে ,ধারাবারিষা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান হেনা, সাবেক সাধারণ সম্পাদক শাহীন কাওসার, উপজেলা যুবদলের যুহ্ন সম্পাদক শামীম আহমেদ, সাবেক সম্পাদক আলাউদ্দিন চুন্নু যুবদল সভাপতি রুবেল আহমেদ, সাবেক ছাত্রদল নেতা তানভীর রহমান বাচ্চু বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা ও পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার পাশাপাশি শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান। বক্তারা আরও বলেন, দেশের স্থিতিশীলতা ও জননিরাপত্তা রক্ষায় রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। কোনো ধরনের নৈরাজ্য বা সহিংস কর্মকান্ডের মাধ্যমে জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করা উচিত নয় বলেও তারা মত দেন।

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 


















