নাটোরের নলডাঙ্গার বারনই নদীতে বড়শিতে ১৩ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বিশাল আকৃতির চিতল মাছ ধরা পড়েছে।
বুধবার(৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সোনাপাতিল গ্রামে বারনই নদীতে মাছটি ধরা পড়ে । মাছটি শিকার করেন বাঙ্গালখলসি গ্রামের এক জেলে। তবে জেলের পরিচয় জানা যায়নি।
বিশাল আকৃতির এই চিতল মাছটি নদীর পাড়ে আনার পর তা এক নজর দেখতে ভিড় করেন উৎসুক জনতা। পরে পশ্চিম সোনাপাতিল গ্রামের কয়েকজন মিলে মাছটি প্রতি কেজি ৮৫০ টাকা দরে মোট ১১ হাজার ৪৭৫ টাকায় কিনে নেয়।
জানা গেছে, বুধবার বিকেলে সোনাপাতিল এলাকার বারনই নদীতে এক জেলে বড়শি দিয়ে মাছ শিকার করছিলেন। এসময় হঠাৎ তার বড়শিতে বিশাল আকৃতির একটি চিতল মাছ আটকে। অনেক চেষ্টার পর বিশাল চিতল মাছটি নদী থেকে তুলতে সক্ষম হন ওই জেলে। পরে স্থানীয় সোনাপাতিল বাজারে মাছটি বিক্রির জন্য নিয়ে যান। সেখানে মাছটি ৮৫০টাকা কেজিতে কিনেন স্থানীয় আনোয়ার, সালাম, জামিল, শফি, মতিনসহ ৬-৭ জন।
মাছটির এক ক্রেতা মো. জামিল হোসেন বলেন, বারনই নদীতে এত বড় চিতল মাছ আগে কখনো দেখিনি। জীবনের প্রথম এ বড় চিতল দেখলাম। আমরা কয়েকজন মিলে মাছটি কেজি দরে কিনলাম।

নাটোর প্রতিনিধি 








