ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে ‘জয় বাংলা’ স্লোগানে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

blank

নাটোরের দত্তপাড়া বাজারে ‘জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল, ফাঁকা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পৃথক অভিযানে সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।

সর্বশেষ বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নাটোর সদর উপজেলার গোয়ালডাঙ্গা এলাকায় নিজ বাড়ি থেকে মো. ওমর ফারুক ভূঁইয়া (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। তিনি ওই এলাকার মো. ইউনুছ আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি হরিশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি।

এর আগে সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া ইউনিয়নের কাঁঠালবাড়িয়া এলাকায় নিজ বাড়ি থেকে মো. হানিফ ভূঁইয়া (৪৮) নামে অপর আসামিকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। তিনি ওই এলাকার মো. হোসেন ভূঁইয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর নাটোর সদর উপজেলার দত্তপাড়া বাজারে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় নাটোর সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। গ্রেপ্তার ওমর ফারুক ভূঁইয়া ওই মামলার এজাহারনামীয় ১০ নম্বর আসামি।

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে ঢাকার দিক থেকে আসা একটি হাইয়েস মাইক্রোবাস, একটি প্রাইভেটকার ও একটি পিকআপ দত্তপাড়া বাজার এলাকায় পৌঁছায়। পরে এসব যানবাহন থেকে কয়েকজন মুখোশধারী ব্যক্তি নেমে ‘জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেন। এ সময় তাঁরা একাধিকবার ফাঁকা গুলি ছোড়েন এবং ককটেল বিস্ফোরণ ঘটান বলে স্থানীয়রা দাবি করেন।

নাটোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, দত্তপাড়া বাজারে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের মামলার ১০ নম্বর আসামি ওমর ফারুককে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় খবর
blank

নওগাঁ সদর পুলিশের অভিযানে দুই চোর আটক, উদ্ধার ২ শ্যালো মেশিন ও ভ্যান

নাটোরে ‘জয় বাংলা’ স্লোগানে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

প্রকাশের সময় : ১০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬