ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দাবি-দাওয়া পূরণে শিক্ষকদের রাস্তায় নামতে হবে না – সংসদ সদস্য আব্দুল আজিজ

blank

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল আজিজ বলেছেন, বিগত দিনে শিক্ষকদের ন্যায্য দাবি পূরণে রাস্তায় নেমে পুলিশের লাঠিচার্জের শিকার হতে হয়েছে। কিন্তু শিক্ষাবান্ধব বিএনপি সরকারের আমলে আপনাদেরকে কোন দাবি-দাওয়া পূরণে রাজপথে নামতে হবে না। ইতিমধ্যেই সরকার আপনাদের উৎসব ভাতা ১০ শতাংশ বৃদ্ধির করেছে। বিগত সরকার অটোপাশ আর আজগুবি কারিকুলাম দিয়ে শিক্ষা-ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছিল। এখন মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করে একটি সুশিক্ষিত জাতি গড়ে তুলুন, আপনাদের চাওয়া-পাওয়া সরকার পূরণ করবে।

তিনি বৃহস্পতিবার দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে ‘শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভা ও সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন। উপজেলার সকল স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে একাডেমিক সুপার ভাইজার মনিরুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার, বড়াইগ্রাম সরকারী অনার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল মতিন, বনপাড়া ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম লুৎফর রহমান, অধ্যক্ষ ইসাহাক আলী, অধ্যক্ষ মাওলানা আকমল হোসেন, প্রধান শিক্ষক রেজাউল করিম ও প্রধান শিক্ষক আসাদুজ্জামান বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি জুলাই যোদ্ধাদের কথা স্মরণ করে বলেন, তরুণ আবু সাঈদসহ দেড় সহস্রাধিক প্রাণ, ৫ শতাধিক মানুষের অন্ধত্ব ও শত শত ছাত্র-জনতার পঙ্গুত্ববরণের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত দেশ পেয়েছি। এখন আমরা নতুনভাবে দেশটিকে গড়তে চাই। এদেশ আমাদের সবার। আমরা সংখ্যালঘু-সংখ্যাগুরুতে বিশ্বাসী না। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশটিকে গড়ে তুলবো ইনশাল্লাহ।

blank

পশ্চিমবঙ্গে প্রথম দফায় রেকর্ড ভোটদান: ৯৩ শতাংশ ছুঁইছুঁই হার

দাবি-দাওয়া পূরণে শিক্ষকদের রাস্তায় নামতে হবে না – সংসদ সদস্য আব্দুল আজিজ

প্রকাশের সময় : ০২:০৮ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬