ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তাড়াশে জমি নিয়ে বিরোধ: হামলা–পাল্টা হামলায় গুরুতর আহত ৩

blank

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা ও পাল্টা হামলার ঘটনায় অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। অভিযোগ রয়েছে, দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে তাদের আহত করা হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে তাড়াশ উপজেলার জন্তিহার গ্রামে এই ঘটনাটি ঘটে। আহতরা হলেন— আলামিন, মালেক ও সিফাত।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলমান জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা লাঠিসোঁটা ও ধারালো দেশীয় অস্ত্র ব্যবহার করে বলে অভিযোগ উঠেছে।

blank

আহতদের প্রথমে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে, ঘটনার বিষয়ে অপর পক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা একতরফা হামলার অভিযোগ অস্বীকার করেন। তারা জানান, জমি সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও মারধরের ঘটনা ঘটে। তাদের দাবি, এই ঘটনায় তাদের পক্ষেরও অন্তত পাঁচজন আহত হয়েছেন এবং বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে তুলে ধরা হচ্ছে।

এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, গতকাল রাত ১২টার পর উভয় পক্ষ থানায় এসে অভিযোগ করতে চেয়েছিল। তবে তখন লিখিত অভিযোগ নেওয়া হয়নি। সকালে আসতে বলা হয়েছে। আমি বর্তমানে জেলা প্রশাসক স্যারের সঙ্গে উপজেলায় অবস্থান করছি। থানায় লিখিত অভিযোগ পেলে উভয় পক্ষের অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করা হবে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

blank

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ৪২ লিটার চোলাই মদসহ দুই মহিলা গ্রেফতার

তাড়াশে জমি নিয়ে বিরোধ: হামলা–পাল্টা হামলায় গুরুতর আহত ৩

প্রকাশের সময় : ০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬