ঢাকা বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তাড়াশে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, জরিমানা ১ লাখ টাকা

blank

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অবৈধভাবে পুকুর খননের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার তাড়াশ উপজেলার ঝুরঝুরি গ্রামে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ জেড এম নাহিদ হোসেন। অভিযানে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ওই ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে অবৈধ পুকুর খননের কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন জব্দ করা হয়। পরে মালিকের নিকট মেশিনটি অক্ষত অবস্থায় হস্তান্তর করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে পুনরায় অবৈধ পুকুর খননের সঙ্গে জড়িত হলে দ্বিগুণ জরিমানা আরোপ করা হবে— এ মর্মে তাকে কঠোরভাবে সতর্ক করা হয়।

blank

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন পাবনা জেলার বেড়া উপজেলার দয়রামপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে জুয়েল রানা (২৫)।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

জনপ্রিয় খবর
blank

চাঁচকৈড় বাজারে ‘চলনবিল ইলেকট্রিক’-এর শুভ উদ্বোধন

তাড়াশে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, জরিমানা ১ লাখ টাকা

প্রকাশের সময় : ০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬