ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০০-২০০১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাবি মিলিনিয়াম ব্যাচ’-এর ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে আবদুল করিম সরকার আহ্বায়ক এবং আনোয়ার হোসেন রিপন সদস্যসচিব নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবে অনুষ্ঠিত ওয়ার্কিং কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন করা হয়। সভায় জানানো হয়, অরাজনৈতিক এই সংগঠনের কার্যক্রম পরিচালনার পাশাপাশি আগামী এক বছরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব পালন করবে আহ্বায়ক কমিটি।
নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহমুদুল হক হিমেল, ইফতেখার আনাম এবং প্রণব বৈষ্ণব।
বিশেষ দায়িত্বপ্রাপ্ত সদস্যরা হলেন— এনামুল হাসান (অর্থ), উবায়দুল্লাহ বাদল (প্রচার ও প্রকাশনা), শাহজাহান আলী (দপ্তর), হাকিম লেবু (শিক্ষা) এবং মুহাম্মদ হোসাইন সবুজ (সংস্কৃতি)।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন হাসান মোর্শেদ ধ্রুব, আশরাফুল আলম সাগর, জায়েদুল ইসলাম রিয়াজ, ফারহানা বীথি, তানভীর আহমেদ রোমেল, রুহুল আমীন মাসুম, সোলায়মান সোহেল, তারিকুল ইসলাম মনির, লুনা, ইব্রাহিম শিকদার ইমন এবং ফজলে এলাহী সবুজ।
সভায় ওয়ার্কিং কমিটির সদস্য আনোয়ার হোসেন রিপনের সভাপতিত্বে এবং শাহজাহান আলীর সঞ্চালনায় কমিটির অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন। উপস্থিত সদস্যরা মিলিনিয়াম ব্যাচের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

স্টাফ রিপোর্টার 
















