ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে উচ্চপর্যায়ের সভা

blank

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থায় প্রতিস্থাপনের লক্ষ্যে উচ্চপর্যায়ের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সভায় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জাতীয় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেমের পরিবর্তে আন্তর্জাতিক মানের আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবস্থা স্থাপনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত উপস্থাপনা করা হয়। এ সময় গণপূর্ত অধিদপ্তর সম্ভাব্য প্রযুক্তিগত বিকল্প, কারিগরি সক্ষমতা এবং বাস্তবায়ন কৌশল তুলে ধরে।

উপস্থাপনায় নতুন সাউন্ড সিস্টেমের প্রযুক্তিগত বৈশিষ্ট্য, কার্যকারিতা, শব্দের মান, নির্ভরযোগ্যতা এবং জাতীয় সংসদের কার্যক্রমের সঙ্গে এর সামঞ্জস্য নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত অতিথিরা এ বিষয়ে তাঁদের মতামত প্রদান করেন এবং প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সভায় অংশগ্রহণকারীরা জাতীয় সংসদের কার্যক্রম আরও কার্যকর, আধুনিক ও প্রযুক্তিসমৃদ্ধ করতে উন্নতমানের সাউন্ড সিস্টেম স্থাপনের গুরুত্বের ওপরও গুরুত্বারোপ করেন।

জনপ্রিয় খবর
blank

‘মিথ্যা মামলা দিয়ে আমাকে দমানো যাবে না’— নিজের বিরুদ্ধে অভিযোগে ক্ষুব্ধ হিরো আলম

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে উচ্চপর্যায়ের সভা

প্রকাশের সময় : ১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬