ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাটমোহরে সহোদর ভাইয়ের বিরুদ্ধে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

blank

পাবনার চাটমোহর উপজেলায় পুকুরে বিষ প্রয়োগ করে কয়েক লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে এক ব্যক্তির সহোদর ভাই ও তার পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডি সূত্রে জানা যায়, উপজেলার মথুরাপুর ইউনিয়নের বৃ-গূয়াখড়া গ্রামের দিরাজ মোল্লার ছেলে মো. হামিদুর রহমানের দুই বিঘা আয়তনের পুকুরে গত ২০২৫ সালের ১১ নভেম্বর রাতে বিষ প্রয়োগ করা হয়। অভিযোগে বলা হয়েছে, এ ঘটনায় তার সহোদর ভাই মো. আবু হানিফ, হানিফের স্ত্রী ইতি খাতুন এবং ছেলে ইমন জড়িত। বিষ প্রয়োগের ফলে পুকুরের কয়েক লাখ টাকার মাছ মারা গিয়ে ভেসে ওঠে।

ঘটনার পর চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পাশাপাশি উপজেলা মৎস্য বিভাগও ঘটনাস্থল পরিদর্শন করে পুকুরে বিষ প্রয়োগের সত্যতা পেয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। এছাড়া, এ ঘটনার সঙ্গে স্থানীয় এক ইউপি সদস্যের সম্পৃক্ততার অভিযোগও করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী হামিদুর রহমান বলেন, আমি আর্থিকভাবে লাখ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছি। এর আগেও আমার ভাই বিভিন্ন সময়ে পুকুরের পাড় কেটে আমার পুকুরের মাছ তার পুকুরে নিয়ে গেছে।

তিনি জানান, এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত মো. আবু হানিফের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

জনপ্রিয় খবর
blank

বন্ধুত্বের টানে বড়াইগ্রামে চীনা যুবক, একনজর দেখতে ভিড় স্থানীয়দের

চাটমোহরে সহোদর ভাইয়ের বিরুদ্ধে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

প্রকাশের সময় : ১৮ ঘন্টা আগে