ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাটমোহরে মাদক সেবনের দায়ে ২ যুবকের কারাদণ্ড

blank

পাবনার চাটমোহরে থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৮ জুলাই)  উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া এবং চাটমোহর পৌর সদরের মীর্জা মার্কেট এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

দণ্ডপ্রাপ্তরা হলেন— কুমারগাড়া এলাকার হাফিজুর রহমানের ছেলে আসাদুল ইসলাম মিঠু (৩৩) এবং পৌর সদরের মীর্জা মার্কেট এলাকার তমসের আলীর ছেলে সাব্বির হোসেন (৩৩)।

চাটমোহর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ওই দুই এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে মিঠু ও সাব্বিরকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত এই রায় দেন।

আদালতের প্রক্রিয়া শেষে আজ বুধবার (২৯ জুলাই) দণ্ডপ্রাপ্ত দুজনকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চাটমোহরকে মাদকমুক্ত করতে এই ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

জনপ্রিয় খবর
blank

জয়পুরহাটে সরকারি কর্মকর্তা, দলীয় নেতাকর্মী ও নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দের সাথে এমপি আন্না মিন্‌জের মতবিনিময়

চাটমোহরে মাদক সেবনের দায়ে ২ যুবকের কারাদণ্ড

প্রকাশের সময় : এক ঘন্টা আগে