ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫

blank

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার বানিয়াচোঁ পাটোয়ারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী আল-আরাফাহ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা হাইড্রোলিক বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওভারটেক করার সময় দুই যানবাহনের মধ্যে সংঘর্ষ ঘটে।

সংঘর্ষের পর বাস ও ট্রাক সড়কের ওপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনায় আহত অন্তত ১৫ জনকে স্থানীয়রা ও পুলিশ উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে পাঠায়।

শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

জনপ্রিয় খবর

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫

প্রকাশের সময় : এক ঘন্টা আগে