ঢাকা রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চলনবিলে ২৭টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস

blank

চলনবিল অঞ্চলের মৎস্যসম্পদ রক্ষায় পাবনার চাটমোহরে উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ অভিযানে ২৭টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

শুক্রবার (২৪ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার হরিপুর ও ছাইকোলা ইউনিয়নের ডাকাতের ভিটা এবং বোয়ালমারী বিল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে একশ্রেণির অসাধু মৎস্য শিকারি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে বিলের পোনা মাছ ও বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে নিধন করে আসছিল। এতে চলনবিলের জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ মারাত্মক হুমকির মুখে পড়েছে। এ পরিস্থিতিতে মৎস্যসম্পদ সংরক্ষণ ও অবৈধ জাল ব্যবহারে নিরুৎসাহিত করতে অভিযান চালানো হয়।

চাটমোহর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন জানান, অভিযানে উদ্ধার হওয়া ২৭টি নিষিদ্ধ জাল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

blank

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা উপস্থিত ছিলেন। এছাড়া অভিযানে সার্বিক সহযোগিতা করে চাটমোহর থানা পুলিশ ও আনসার সদস্যরা।

মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন বলেন, চলনবিলের মৎস্যসম্পদ ও জলজ প্রাণী রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।

জনপ্রিয় খবর
blank

প্রথম বর্ষপূর্তি উদযাপন করল ব্লুটেক প্রপার্টিজ

চলনবিলে ২৭টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস

প্রকাশের সময় : ১৯ ঘন্টা আগে