ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গেটে জং ধরা তালা, কাঁটাতারের বেড়া সরিয়ে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করলেন এমপি

blank

গাজীপুরের শ্রীপুরে আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যসেবার করুণ চিত্র দেখতে পেয়েছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র পরিদর্শনে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান, স্বাস্থ্যকেন্দ্রটির প্রধান ফটকে জং ধরা তালা ঝুলছে। গেট বন্ধ থাকলেও ভেতরে কয়েকজন মাঠকর্মী গল্পগুজবে ব্যস্ত ছিলেন। অথচ ওই সময়ে তাদের মাঠপর্যায়ে দায়িত্ব পালনের কথা।

দীর্ঘক্ষণ অপেক্ষা করেও ভেতরে প্রবেশের সুযোগ না পেয়ে পাশের ভাঙা দেয়ালের ওপর থেকে কাঁটাতারের বেড়া সরিয়ে দেয়াল টপকে স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশ করেন এমপি। এ সময় কেন্দ্রটির অব্যবস্থাপনা ও জনবল সংকট দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন। পরে মোবাইল ফোনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বিষয়টি জানান।

সাংবাদিকদের অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, প্রধান ফটকের তালা দেখে মনে হয়েছে, এটি দীর্ঘদিন ধরে খোলা হয়নি। তালায় জং ধরে গেছে। স্বাস্থ্যকেন্দ্রটিতে প্রয়োজনীয় জনবলও নেই। প্রত্যন্ত এলাকার মানুষের জন্য স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। কারণ অনেক বাসিন্দার পক্ষেই শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়া সহজ নয়। ঢাকায় গিয়ে চিকিৎসা নেওয়াও তাদের জন্য কষ্টসাধ্য।

তিনি আরও বলেন, স্বাস্থ্যকেন্দ্রটির জনবল সংকটের বিষয়টি তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে জানানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।

পরিদর্শনের সময় স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে ছিলেন গাজীপুর ইউনিয়নের দায়িত্বে থাকা পরিবার পরিকল্পনা পরিদর্শক হাসান আল মামুন। তিনি পাশের আজুগিরচালা গ্রামের বাসিন্দা। এ বিষয়ে হাসান আল মামুন বলেন, তিনি স্বাস্থ্যকেন্দ্রটির দায়িত্বে নেই; তিনি পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা। তবে কেন্দ্রে কোনো পদে লোক না থাকায় পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের নিয়ে সেখানে মাঝে মধ্যে সভা করা হয়। এ কারণে কেন্দ্রটির চাবি তার কাছে রাখা হয়েছে।

স্থানীয় বাসিন্দা হাবিবুল্লাহ হক বলেন, প্রায় সাত থেকে আট বছর ধরে স্বাস্থ্যকেন্দ্রটি এভাবেই পড়ে আছে। সেখানে কোনো চিকিৎসক বা প্রয়োজনীয় কর্মী নেই। ইউনিয়ন পর্যায়ের এই স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক ও জনবল না থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ।

তিনি জানান, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কেন্দ্রটি আধুনিকায়ন করে ১০ শয্যায় উন্নীত করার জন্য আবেদন করা হয়েছে। ওই আবেদনের ভিত্তিতে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু ডিও লেটার দিয়েছেন। এরপরই তিনি আকস্মিক পরিদর্শনে এসে স্বাস্থ্যকেন্দ্রটির এমন চিত্র দেখতে পান।

প্রকাশের সময় : ২৩ মিনিট আগে