ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গুরুদাসপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, রুশ নাগরিকসহ আহত ১২

blank

নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত আট রুশ নাগরিকসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজন রুশ নারী রয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) রাত ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফরোজ (পূর্ণ নাম জানা যায়নি) নাটোর সদর উপজেলার হয়বতপুর এলাকার মোহাম্মদ আনুর ছেলে। তিনি পেঁয়াজ-রসুন বোঝাই ট্রাকটির হেলপার ছিলেন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, নাটোরের হযরতপুর থেকে পেঁয়াজ-রসুন বোঝাই একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। একই সময়ে ঢাকা থেকে ঈশ্বরদীর রূপপুরগামী একটি যাত্রীবাহী বাস তালবাড়িয়া এলাকায় পৌঁছালে দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ট্রাকের হেলপার আফরোজ নিহত হন।

এ ঘটনায় উভয় গাড়ির চালকসহ বাসে থাকা আট রুশ নাগরিক আহত হন। আহতদের মধ্যে চারজন নারী রয়েছেন। খবর পেয়ে গুরুদাসপুর ও বনপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে আহতদের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পর বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কের এক পাশ দিয়ে যান চলাচল আংশিকভাবে স্বাভাবিক করা হয়।

ঘটনার খবর পেয়ে রাতেই গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ এবং সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহতদের খোঁজখবর নেন। এ সময় তারা আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, উদ্ধারকাজ শেষ হয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় খবর
blank

ড্রিলবিট রেখে সেলাইয়ের সংবাদ ‘তথ্য বিভ্রাট’: সংবাদ সম্মেলনে ডা. জাহেদুলের প্রতিবাদ

গুরুদাসপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, রুশ নাগরিকসহ আহত ১২

প্রকাশের সময় : ২১ ঘন্টা আগে