ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষিবিদ হাসান জাফির তুহিনের দৈনিক চলনবিল প্রবাহ অফিস পরিদর্শন

blank

জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও পাবনা-৩ (চাটমোহর–ফরিদপুর–ভাঙ্গুড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন মঙ্গলবার (৬ জানুয়ারি) ঢাকার শেওড়াপাড়ায় অবস্থিত দৈনিক চলনবিল প্রবাহ পত্রিকার অফিসে সৌজন্য পরিদর্শনে আসেন।

এ সময় তাকে স্বাগত জানান দৈনিক চলনবিল প্রবাহএর সম্পাদক ও প্রকাশক মাহমুদুল হক খোকন। উপস্থিত ছিলেন  কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ খান, কেন্দ্রীয় কমিটির সদস্য ফারুকুল ইসলাম সেন্টু, পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আনোয়ার হোসেন রিপন, বার্তা সম্পাদক হাবিবুর রহমান, চলনবিল মিডিয়া লিমিটেডের পরিচালক এস এম শাহিন মাহমুদ এবং বেলাল হোসেন।

পরিদর্শনকালে তিনি চলনবিল প্রবাহ-এর প্রচার-প্রসারসহ পত্রিকার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। দৈনিক হিসেবে ঘোষণাপত্র লাভ করায় তিনি সন্তোষ প্রকাশ করেন এবং আশাবাদ ব্যক্ত করে বলেন, চলনবিল প্রবাহ চলনবিল অঞ্চলের মানুষের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি ওই অঞ্চলের সমস্যা ও সম্ভাবনার কথা যথাযথভাবে উপস্থাপন করবে।

তিনি পত্রিকার ডিজিটাল প্ল্যাটফর্মের বিষয়টিও বিশেষভাবে উল্লেখ করে বলেন, চলনবিল প্রবাহ-এর নিউজ পোর্টাল, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে পাঠক ও দর্শক ঘরে বসেই সহজে সংবাদ ও বিভিন্ন তথ্য জানতে পারছেন।

আগামী দিনে পত্রিকার প্রচার ও প্রসারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।

blank

এআইয়ের নতুন নাম দেওয়ার প্রস্তাব ট্রাম্পের

কৃষিবিদ হাসান জাফির তুহিনের দৈনিক চলনবিল প্রবাহ অফিস পরিদর্শন

প্রকাশের সময় : ১০:৩৭ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬