ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার সেই জামায়াত নেতার অডিও ভাইরাল

blank

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে চলমান বিতর্কে নতুন মোড় এসেছে। এবার ভাইরাল হয়েছে বিয়ে নিবন্ধনকারী কাজী বাকীবিল্লাহর একটি কথোপকথনের অডিও, যেখানে বিয়ের নিবন্ধনের সময় ও প্রক্রিয়া নিয়ে তার বক্তব্য নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিওতে কাজী বাকীবিল্লাহকে বলতে শোনা যায়, কনের বাবা মো. মাসুম বিল্লাহ ফোনে বিয়ের সম্মতি দেন। পরে একই দিন সকালে মরিয়ম খাতুন ও তার অভিভাবক কাজী অফিসে এসে কাবিননামায় স্বাক্ষর করেন। অর্থাৎ, কাবিননামায় বিয়ের তারিখ ১৭ জুলাই উল্লেখ থাকলেও স্বাক্ষর নেওয়া হয়েছে ২১ জুলাই।

এর আগে ভাইরাল ভিডিও প্রসঙ্গে গাজী নজরুল ইসলাম দাবি করেছিলেন, গত ১৩ জুলাই তিনি তার প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন এবং মরিয়মের বাবা মো. মাসুম বিল্লাহকে নিয়ে রাজধানীর মগবাজারে একটি ব্যবসায়িক কার্যালয়ে যান। সেখানে তাদের জিম্মি করে অর্থ আদায় করা হয় এবং গোপনে ধারণ করা ব্যক্তিগত ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

তবে ঘটনার পর প্রকাশিত একাধিক ভিডিও ও বিভিন্ন বক্তব্যে ঘটনার সময়, স্থান এবং বর্ণনায় অসঙ্গতি দেখা যাওয়ায় বিষয়টি নিয়ে জনমনে আরও আলোচনা শুরু হয়।

ভিডিও ভাইরাল হওয়ার পর গাজী নজরুল ইসলাম দাবি করেন, গত ১৭ জুন পারিবারিকভাবে এবং প্রথম স্ত্রী মাকসুদা ইসলামের সম্মতিতেই তিনি মরিয়ম খাতুনকে বিয়ে করেছেন। পরে প্রথম স্ত্রী, মরিয়ম খাতুন এবং মরিয়মের বাবা পৃথক ভিডিও বার্তায়ও একই দাবি করেন।

এদিকে কাজী বাকীবিল্লাহর অডিও প্রকাশের পর বিয়ের প্রকৃত তারিখ, কাবিননামায় স্বাক্ষরের সময় এবং নিবন্ধন প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তবে ভাইরাল অডিওটির সত্যতা কিংবা কাজীর বক্তব্যের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

জনপ্রিয় খবর
blank

ড্রিলবিট রেখে সেলাইয়ের সংবাদ ‘তথ্য বিভ্রাট’: সংবাদ সম্মেলনে ডা. জাহেদুলের প্রতিবাদ

এবার সেই জামায়াত নেতার অডিও ভাইরাল

প্রকাশের সময় : ১৪ ঘন্টা আগে