ঢাকা রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

উৎসবমুখর পরিবেশে আফরোজা রেসিডেন্সিয়াল মডেল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

blank

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আমবাড়ীতে অবস্থিত আফরোজা রেসিডেন্সিয়াল মডেল কলেজে উৎসবমুখর পরিবেশে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন হয় ২৫ জুন কলেজ ক্যাম্পাসে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদ্দাম হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ সাজেদুর রহমান প্রামাণিক।
বিদায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের সফলতা কামনা করে অতিথিরা দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, অধ্যবসায় ও সততার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।
এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। আনন্দঘন পরিবেশে বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়। পাশাপাশি তাদের সফলতা ও মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
কলেজ কর্তৃপক্ষ জানায়, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও পরীক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা দিতে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা আসন্ন এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে কলেজের সুনাম আরও সমুন্নত রাখবে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমবাড়ি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদ আলম, আমবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা সামসুন্নাহার, একাইটিস রেসিডেন্সিয়াল মডেল স্কুল (আমবাড়ি শাখা)-এর প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, গোল্ডেন হোপ রেসিডেন্সিয়াল স্কুল (বারাইহাট)-এর প্রধান শিক্ষক সাজু ইসলাম, চেতনা বিকাশ রেসিডেন্সিয়াল স্কুলের পরিচালক এনামুল এবং প্রধান শিক্ষক সোহেল রানা, গোল্ডেন হোপ রেসিডেন্সিয়াল মডেল স্কুল (আমতলী)-এর প্রধান শিক্ষক দোলয়ার ইসলাম।
এছাড়াও স্থানীয়ভাবে উপস্থিত ছিলেন ৭নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান প্রামাণিক, মাহাফুজার রহমান প্রামাণিক। আরও উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সাজেদুর রহমান প্রামাণিক, পরিচালক শায়খুল আমার, অধ্যক্ষ আরিফুজ্জামান, ইংরেজি প্রভাষক মেহেদী হাসান, আইসিটি প্রভাষক শাহিন আলম, রসায়ন প্রভাষক মেহেদী ইসলাম, পদার্থবিজ্ঞান প্রভাষক রাসেল রানা, জীববিজ্ঞান প্রভাষক হুমায়ূন কবির, গণিত প্রভাষক রাসেল আহমেদসহ কলেজের অন্যান্য প্রভাষক ও স্টাফবৃন্দ ।

জনপ্রিয় খবর
blank

বৃদ্ধ মা-বাবাকে ভিটেবাড়ি থেকে উচ্ছেদ ও মারধরের প্রতিবাদ করায় ববি শিক্ষার্থীর ওপরে হামলা

উৎসবমুখর পরিবেশে আফরোজা রেসিডেন্সিয়াল মডেল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

প্রকাশের সময় : এক ঘন্টা আগে