ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উলিপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা: ​পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সুনাগরিক হতে হবে: এমপি সালেহী

blank

কুড়িগ্রামের উলিপুরে প্রাথমিক, জুনিয়র বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ‘উলিপুর উন্নয়ন ফোরাম’-এর উদ্যোগে গুঞ্জন কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

​প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, “শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাতে আমাদের এই ধারাবাহিক উদ্যোগ। আজকের এই মেধা আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ভিত্তি। পড়াশোনার পাশাপাশি সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলে উলিপুর তথা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে শিক্ষার্থীদের একযোগে কাজ করতে হবে।”

​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের এমন কৃতিত্বপূর্ণ ফলাফলের প্রশংসা করেন এবং শিক্ষা বিস্তারে উলিপুর উন্নয়ন ফোরামের এই সামাজিক ও শিক্ষাবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানান।

অনুষ্ঠানে মেহমান হিসেবে বক্তব্য দেন, উলিপুর উপজেলা ছাত্রশিবির (উত্তর) সভাপতি, আব্দুল্লাহ আল ফারাবী, দক্ষিণ সভাপতি রাকিব হাসান, উপজেলা জামায়াতের সেক্রেটারি প্লাবন সরকার, জেলা ছাত্রশিবির সভাপতি মোশাররফ হোসেন, জামায়াতের উপজেলা আমীর এড. কামাল কবির লিটন।

জনপ্রিয় খবর
blank

বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে,নিহত ৩

উলিপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা: ​পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সুনাগরিক হতে হবে: এমপি সালেহী

প্রকাশের সময় : ৫ ঘন্টা আগে