ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আমাকে ৬ মাস সময় দিন, সব রাস্তাঘাট পাকা করে দেব: এবিএম মোশাররফ হোসেন

blank

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেছেন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হলে জনগণই বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় বসাবে।

তিনি বলেন, ‘এবারের নির্বাচন জনগণের নির্বাচন। জনগণের মার্কা ধানের শীষ, উন্নয়নের মার্কাও ধানের শীষ। আমাকে মাত্র ৬ মাস সময় দিন— কলাপাড়া ও রাঙ্গাবালীর সব রাস্তাঘাট পাকা করে দেব।’

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে মহিপুর থানা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী প্রথম জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এবিএম মোশাররফ হোসেন বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে কৃষক ও নারীদের জন্য কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড চালু করা হবে। এর মাধ্যমে কৃষক ও সাধারণ মানুষ সরাসরি রাষ্ট্রীয় সুবিধা ভোগ করতে পারবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি সরকার গঠন করলে মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে। দেশের মানুষ নিরাপদে থাকবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কলাপাড়ায় যে তিনটি সেতু নির্মাণ করেছেন, তা আজও উন্নয়নের সাক্ষ্য বহন করছে।’

blank

এমপি নির্বাচিত হলে উপকূলীয় এলাকার অনুন্নত জনপদগুলোকে পরিকল্পিত উন্নয়নের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়ে এবিএম মোশাররফ হোসেন আরও বলেন, ‘আওয়ামী লীগ করেন কোনো সমস্যা নাই, জামায়াত করেন, চরমোনাই করেন তাতেও আপত্তি নেই। শুধু দেশের উন্নয়নের স্বার্থে এবারে ভোটটা বিএনপিতে দিন।’

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জাম খোকন, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক, সাধারণ সম্পাদক মূসা তাওহীদ নান্নু মুন্সী, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসুল্লি, সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

blank

আরও উপস্থিত ছিলেন- লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লি সুলতান, সাধারণ সম্পাদক মোঃ সেলিম হাওলাদার, মহিপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি হাফেজ আ: বারেক হাওলাদার, সাধারণ সম্পাদক সজিব হাওলাদার, মহিপুর ইউনিয়নের চেয়ারম্যান ফজলু গাজী, লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান হাওলাদার, মহিপুর ইউনিয়নের সকল ইউপি সদস্যসহ সকল স্তরের নেতৃবৃন্দ।

জনসভায় প্রায় ১৫ হাজার নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন বলে আয়োজকরা জানান। জনসভায় সভাপতিত্ব করেন মহিপুর থানা বিএনপির সভাপতি আঃ জলিল হাওলাদার এবং সঞ্চালনা করেন থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ।

এসময় বক্তারা উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে দল-মত নির্বিশেষে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

blank

বিশ্ব বদলানো ১০০ মুখ: প্রকাশ পেল ‘টাইম ১০০’ তালিকা

আমাকে ৬ মাস সময় দিন, সব রাস্তাঘাট পাকা করে দেব: এবিএম মোশাররফ হোসেন

প্রকাশের সময় : ০৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬