ঢাকা সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অনিয়মের অভিযোগে কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

blank

গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে অনিয়ম, দায়িত্বে অবহেলা এবং সরকারি কাজ বাইরের লোকজন দিয়ে করানোর অভিযোগে অফিসটির সব কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকালে গাজীপুর জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়ার আকস্মিক পরিদর্শনের সময় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন—ভূমি উপসহকারী কর্মকর্তা মো. ওয়াজেদ আলী খান এবং অফিস সহায়ক মো. শফিকুল ইসলাম, মুহাম্মদ মোস্তফা কামাল ও তাপস চন্দ্র শীল।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়া যাচ্ছিল। এর ধারাবাহিকতায় জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন এবং টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার হাসিবুর রহমানকে সঙ্গে নিয়ে কাশিমপুর ভূমি অফিস পরিদর্শনে যান।

পরিদর্শনে সরকারি দাপ্তরিক কাজ বাইরের লোকজন বা দালালদের মাধ্যমে করানোর প্রমাণ এবং সেবাগ্রহীতাদের যথাযথ সেবা না দেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া যায়। এছাড়া প্রয়োজনীয় নথিপত্র ও নামজারির সফটওয়্যার সংক্রান্ত তথ্য দেখাতেও ব্যর্থ হন সংশ্লিষ্টরা।

জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া বলেন, অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চাওয়া হলেও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সন্তোষজনক জবাব দিতে পারেননি। তাই তাৎক্ষণিকভাবে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তিনি আরও জানান, পরে সফিপুর ভূমি অফিসও পরিদর্শন করা হয়েছে। সেখানে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

জনপ্রিয় খবর
blank

বড়াইগ্রামে নিষিদ্ধ ৮০টি চায়না রিং জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস

অনিয়মের অভিযোগে কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

প্রকাশের সময় : ৫ ঘন্টা আগে