ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় গুলিতে যুবদল নেতাকে হত্যা, সড়ক অবরোধ

blank

মাগুরায় দুর্বৃত্তের গুলিতে মো. শাকের হোসেন নামে পৌর যুবদলের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বাস কাউন্টার বন্ধ রেখে সড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকেরা। এতে বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

নিহত শাকের হোসেন মাগুরা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল এক্সপ্রেসের কাউন্টার মাস্টার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পারনান্দুয়ালী গ্রামের বেপারীপাড়ায়।

বুধবার (২১ অক্টোবর) ভোর ৫টার দিকে কর্মস্থলে দায়িত্ব পালনকালে তাঁকে গুলি করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে দুই ব্যক্তি রয়েল এক্সপ্রেসের কাউন্টারের সামনে আসেন। তাঁদের একজন বাইরে অপেক্ষা করছিলেন, অন্যজন কাউন্টারের ভেতরে ঢুকে শাকেরকে গুলি করে পালিয়ে যান। পরে তাঁকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মামা রানা মোল্লা জানান, ভোর ৫টার পর কর্মস্থলে থাকা অবস্থায় শাকেরকে গুলি করা হয়। তিনি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে বাস টার্মিনালের কাউন্টার মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা বিক্ষোভ শুরু করেন। সকাল ৭টা থেকে বাস কাউন্টার বন্ধ রেখে মাগুরা-ফরিদপুর সড়ক, ঢাকা রোড এবং ভায়না এলাকায় মাগুরা-যশোর সড়কে বাস রেখে অবরোধ করেন তাঁরা। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন।

ঘটনার পর মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তদন্তকারী দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের পাশাপাশি স্থানীয়দের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করে।

পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডিবি ও সিআইডিসহ একাধিক দল তদন্তে কাজ করছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এদিকে, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান ঘটনাস্থল পরিদর্শন করে মোটরশ্রমিক ও এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানান। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ময়নাতদন্তের সময় নিহতের মাথার ভেতর থেকে একটি গুলি পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানানো যাবে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

জনপ্রিয় খবর
blank

নওগাঁয় বৃদ্ধা হত্যার ঘটনায় ছোট ভাই ও ভাবীসহ পাঁচজন গ্রেপ্তার

মাগুরায় গুলিতে যুবদল নেতাকে হত্যা, সড়ক অবরোধ

প্রকাশের সময় : ২ ঘন্টা আগে