ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে শুটারগান চাকু ও চাপাতি উদ্ধার করেছে এসআরবি

blank

নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর এলাকার ঘাসের জমির আইলের উপর কলাগাছের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, একটি সুইচ গিয়ার চাকু ও একটি চাপাতি উদ্ধার করেছে এসআরবি-৫। রোববার(১৮ অক্টোবর) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে এ তথ্য নিশ্চিত করেন এসআরবি-সিপিসি-২ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজ আল আসাদ।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, নাটোর ক্যাম্প এর আভিযানিক দল শনিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোপালপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এসময় পূর্ণকলস গ্রামে জনৈক সিদ্দিক চেয়ারম্যান এর ঘাসের জমির আইলের উপর কলাগাছের নিচে একটি বাজারের ব্যাগ সন্দেহজনক অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে বাজারের ব্যাগ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, একতটি সুইচ গিয়ার চাকু ও একটি চাপাতি উদ্ধার করে। দুপুরে উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বড়াইগ্রাম থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়।

জনপ্রিয় খবর
blank

বৃহত্তর রাজশাহী সমিতির উদ্যোগে পদোন্নতিপ্রাপ্ত ছয় সচিবকে সংবর্ধনা

নাটোরে শুটারগান চাকু ও চাপাতি উদ্ধার করেছে এসআরবি

প্রকাশের সময় : ৫৫ মিনিট আগে