ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দরে ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক

blank

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি ও চার সহসভাপতি। ভুটান সফরে যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি। এ সময় ঘণ্টাব্যাপী আলোচনায় বাংলাদেশের ফুটবলের বিভিন্ন বিষয় তুলে ধরেন বাফুফে কর্মকর্তারা।

বাফুফের সহসভাপতি ও গভর্নমেন্ট রিলেশনস কমিটির চেয়ারম্যান ওয়াহিদ উদ্দিন চৌধুরি হ্যাপি জানান, বৈঠকে বাফুফে সভাপতি ও অন্য কর্মকর্তারা বাংলাদেশের ফুটবলের নানা বিষয় তুলে ধরেছেন। এ সময় কক্সবাজারে ফিফার অর্থায়নে টেকনিক্যাল সেন্টার নির্মাণের বিষয়টিও ইনফান্তিনোকে অবহিত করা হয়।

ওয়াহিদ উদ্দিন চৌধুরি হ্যাপি বলেন, প্রয়োজন হলে বাংলাদেশের ফুটবলের জন্য ফিফার আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানোর বিষয়ে প্রাথমিক আশ্বাস দিয়েছেন ইনফান্তিনো।

রোববার দুপুর ২টা ৫০ মিনিটে থিম্পুর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন ফিফা সভাপতি। ভুটানে দুই দিন অবস্থান করার কথা রয়েছে তাঁর। আগামী ২০ অক্টোবর ফেরার পথেও বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে ইনফান্তিনোর। তবে ওই সময় বাফুফে কর্মকর্তারা জাপানে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বিশেষ কংগ্রেসে অংশ নিতে অবস্থান করবেন।

এর আগে ২০১৭ সালে এক দিনের সফরে ঢাকায় এসেছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

জনপ্রিয় খবর
blank

বৃহত্তর রাজশাহী সমিতির উদ্যোগে পদোন্নতিপ্রাপ্ত ছয় সচিবকে সংবর্ধনা

বিমানবন্দরে ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক

প্রকাশের সময় : ৪ ঘন্টা আগে