ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাজেক থেকে ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে, আহত ৭

blank

রাঙামাটির বাঘাইছড়িতে পর্যটনকেন্দ্র সাজেক থেকে ফেরার পথে পর্যটকবাহী চাঁদের গাড়ি (জিপ) উল্টে সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সাজেক থেকে পর্যটকদের নিয়ে ছেড়ে আসা জিপটি শিজকছড়া এলাকায় পৌঁছালে উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা ১৩ জন যাত্রীর মধ্যে সাতজন আহত হন।

দুর্ঘটনার পর সেনাবাহিনীর সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। আহত ব্যক্তিরা মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

blank

এ বিষয়ে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, সকাল পৌনে ১১টার দিকে এ সড়ক দুর্ঘটনায় সাতজন আহত হন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। সেনাবাহিনীর সহযোগিতায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

জনপ্রিয় খবর
blank

বৃহত্তর রাজশাহী সমিতির উদ্যোগে পদোন্নতিপ্রাপ্ত ছয় সচিবকে সংবর্ধনা

সাজেক থেকে ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে, আহত ৭

প্রকাশের সময় : ১১ ঘন্টা আগে