ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে এনডিইএর আহ্বায়ক কমিটিতে সাগর ও জিসান

blank

ন্যাশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স (এনডিইএ)-এর পটুয়াখালী জেলা আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে ১৩ অক্টোবর ২০২৬ তারিখে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে আহ্বায়ক হিসেবে সাইফুল ইসলাম সাগর, সদস্যসচিব হিসেবে আবু সালেহ মো. জিসান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আবু সাইফকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন মিথুন ঘোষ, মোঃ মাহবুব ও মোঃ জাকারিয়া।

কেন্দ্রীয় কমিটির অনুমোদনপত্রে আগামী ছয় মাসের মধ্যে পটুয়াখালী জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ করা, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

অনুমোদনপত্রে স্বাক্ষর করেন ন্যাশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্সের আহ্বায়ক প্রকৌশলী শেখ জামাল আবির ও সদস্যসচিব মোঃ ফয়সাল আলম সোহেল। কমিটির সুপারিশকারী হিসেবে স্বাক্ষর করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আলমগীর হোসেন এবং প্রস্তাবকারী হিসেবে স্বাক্ষর করেন বরিশাল বিভাগীয় সম্পাদক প্রকৌশলী রাহাত ইসলাম।

blank

নতুন আহ্বায়ক কমিটি অনুমোদনের মধ্য দিয়ে পটুয়াখালী জেলায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারিত ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি কারিগরি শিক্ষার মানোন্নয়ন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত অধিকার প্রতিষ্ঠা এবং বিভিন্ন সমস্যা সমাধানে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এ বিষয়ে পটুয়াখালী জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম সাগর বলেন, কারিগরি শিক্ষার মানোন্নয়ন, দক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তৈরি, পেশাগত কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিভিন্ন সমস্যা সমাধানে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। জেলার সব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে সংগঠিত করে তাঁদের ন্যায্য অধিকার ও স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা ও দায়িত্বকে গুরুত্ব দিয়ে পটুয়াখালী জেলায় সংগঠনের কার্যক্রম বিস্তৃত করা এবং নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

জনপ্রিয় খবর
blank

পটুয়াখালীতে এনডিইএর আহ্বায়ক কমিটিতে সাগর ও জিসান

পটুয়াখালীতে এনডিইএর আহ্বায়ক কমিটিতে সাগর ও জিসান

প্রকাশের সময় : ৩ মিনিট আগে