পাবনার সাঁথিয়ায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে সৃজনী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে তিন মাস মেয়াদি সেলাই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সাঁথিয়া পৌরসদরে সংস্থাটির প্রধান কার্যালয়ে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সৃজনী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আকলিমা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংস্থার নির্বাহী পরিচালক আমিরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহা. আলমগীর কবীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী সাঁথিয়া পৌর শাখার আমির হাফেজ মাওলানা আব্দুল গফুর।
এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক, মোতালেব হোসেন বিশ্বাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকেরা জানান, তিন মাস মেয়াদি এ প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা সেলাইয়ের দক্ষতা অর্জনের সুযোগ পাবেন, যা তাঁদের আত্মকর্মসংস্থান ও আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে সহায়ক হতে পারে।

অনলাইন ডেস্ক 


















