ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাবুগঞ্জে গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় কলেজ শিক্ষক আটক

blank

বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর ডিগ্রি কলেজের এক প্রভাষককে এক গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শরিকল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আটক প্রভাষকের নাম মোকাদ্দেছুর রহমান। তিনি আগরপুর ডিগ্রি কলেজের পরিসংখ্যান বিভাগের প্রভাষক। তার বাড়ি নাটোর জেলার লালপুর থানার সালামপুর ইউনিয়নের সাধুপুর গ্রামে। তিনি ওই গ্রামের ফজলুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মোকাদ্দেছুর রহমান শরিকল বাজার এলাকায় কয়েকজন শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতেন। এ সুবাদে শরিকল গ্রামের অসুস্থ আজাদ হাওলাদারের (৫০) স্ত্রীর সঙ্গে তার পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয়। স্থানীয়দের দাবি, গত দুই মাস ধরে ওই গৃহবধূর সঙ্গে প্রভাষকের প্রেমের সম্পর্ক চলছিল।

বুধবার সন্ধ্যায় তাদের সম্পর্ক নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হলে কয়েকজন ব্যক্তি ওই গৃহবধূর বাড়িতে যান। সেখানে শিক্ষক ও ওই নারীকে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে স্থানীয়রা জানান। এ সময় বিক্ষুব্ধ জনতা প্রভাষক মোকাদ্দেছুর রহমানকে আটক করে গণধোলাই দেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পরবর্তীতে অভিযুক্ত প্রভাষক ও সংশ্লিষ্ট নারী ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে আগরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবায়দুল হক শাহীন জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই জরুরি সভা আহ্বান করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্ত প্রভাষক মোকাদ্দেছুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

ঘটনাটি তদন্তে প্রভাষক আমিনুল ইসলাম খসরুকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান অধ্যক্ষ।

জনপ্রিয় খবর

বাবুগঞ্জে গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় কলেজ শিক্ষক আটক

প্রকাশের সময় : ১১ ঘন্টা আগে