ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আদালতে জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি

blank

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের জামিন শুনানিকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

রোববার (৪ অক্টোবর) বিকেলে আখতারুজ্জামানের জামিন শুনানির সময় এ ঘটনা ঘটে। জানা যায়, শুনানিকে কেন্দ্র করে এজলাসের ভেতরে ও বাইরে কয়েক দফায় দুই পক্ষের আইনজীবীদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। একপর্যায়ে পরিস্থিতি হাতাহাতিতে গড়ায়।

এর আগে এক দিনের রিমান্ড শেষে রোববার দুপুরে কঠোর নিরাপত্তার মধ্যে আখতারুজ্জামানকে আদালতে হাজির করা হয়। দুপুর ২টার পর তাকে এজলাসে তোলা হলে সেখানে অবস্থান করা নিয়ে জামায়াত ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিচারক এজলাস ত্যাগ করেন। কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আবারও আখতারুজ্জামানের জামিন শুনানি শুরু হয়।

শুনানিতে আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষ নিজেদের বক্তব্য তুলে ধরেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করেন। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

জনপ্রিয় খবর
blank

আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার এই হাল কেন

আদালতে জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি

প্রকাশের সময় : এক ঘন্টা আগে