ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হামে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০৬৪

blank

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৮০ জনকে সন্দেহজনক এবং ৮৪ জনকে নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২৬ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত এসব রোগী শনাক্ত ও মৃত্যুর তথ্য সংগ্রহ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ৮৬ হাজার ৮১৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯৯৯ জনে।

এ সময়ের মধ্যে ১ লাখ ৬৫ হাজার ১৫৫ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৫৭৬ জন।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীদের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮৬ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ১০১ জনের।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে—৩৯৪ জন। এরপর চট্টগ্রামে ২৪২ জন, সিলেটে ১৩১ জন, বরিশালে ৯৫ জন, ময়মনসিংহে ৬২ জন, খুলনায় ৩২ জন, রাজশাহীতে ১৫ জন এবং রংপুরে ৯ জন শনাক্ত হয়েছেন।

১৫ মার্চ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে, ৭৯ হাজার ৩১৪ জন। চট্টগ্রামে এ সংখ্যা ৩৭ হাজার ১৫৯, বরিশালে ২০ হাজার ২৮৪, খুলনায় ১২ হাজার ২৭৭, সিলেটে ১৪ হাজার ৯৩৫, রাজশাহীতে ১০ হাজার ৪৫৮, ময়মনসিংহে ৯ হাজার ১৫৬ এবং রংপুরে ৩ হাজার ২৩০ জন।

blank

জীবননগরে দুই দিনের অভিযানে ৭২৩ বস্তা অবৈধ সার জব্দ

হামে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০৬৪

প্রকাশের সময় : ৪ ঘন্টা আগে